হেলাল হাফিজ এর উক্তি– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো হেলাল হাফিজ এর উক্তিও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
(১)কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে
(২)ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
(৩)যদি যেতে চাও, যাও আমি পথ হবো চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে
(৪)হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে
(৫)তোমার জন্য সকাল, দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা
(৬)ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’ মন না দিলে ছোবল দিও তুলে বিষের ফণা
(৭)তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ !
(৮)নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না !
(৯)আছি। বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি, মনে ও মগজে গুন্ গুন্ করে প্রণয়ের মৌমাছি
(১০)বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিলো? চেয়েছিলো আরো কিছু বেশি
(১১)আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো
(১২)তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়
(১৩)কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি
(১৪)তাবিজ! এ কেমন তাবিজ করেছো সোনা, ব্যথাও কমে না, বিষও নামে না!
(১৫)আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে
(১৬)কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন, যেমন যত্নে রাখে তীর জেনে-শুনে সব জল ভয়াল নদীর
(১৭)কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
(১৮)কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,- ‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে?
(১৯)হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, নাকি সে আমার মত খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে
(২০)যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়
(২১)ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন
(২২)আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ। এমনই কপাল আমার অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে
(২৩)জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কী দিয়ে মুছবে বলো আগুনের জল
(২৪)কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে
(২৫)কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
(২৬)তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা
(২৭)আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট
(২৮)তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী? চিনি, খুব জানি তুমি যার তার, যে কেউ তোমার, তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার
(২৯)কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, “চলো”, যেদিকে দু’চোখ যায় চলে যাই, যাবে?
(৩০)আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে, দেখি দেখি বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো; ইস্! করছো কি? বসো না লক্ষ্মীটি, ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই
(৩১)যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়
(৩২)কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা
(৩৩)লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
(৩৪)হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, নাকি সে আমার মত খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিলো? চেয়েছিলো আরো কিছু বেশি।
(৩৫)ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারবালা।
(৩৬)কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় হেলাল হাফিজ এর উক্তি বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
শেখ মুজিবুর রহমানের উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো শেখ মুজিবুর রহমানের উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
(১)কোনো জেল জুলুমই কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালবাসা আমাকে বিব্রত করে তুলেছে
(২)ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
(৩)এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে
(৪)আমার দেশবাসীর কল্যাণের কাছে আমার মতো নগণ্য ব্যক্তির জীবনের মূল্যই -বা কতটুকু? মজলুম দেশবাসীর বাঁচার জন্য সংগ্রাম করার মতো মহান কাজ আর কিছু আছে বলিয়া মনে করি না
(৫) আমাদের চাষীরা হল সবচেয়ে দু:খী ও নির্যাতিত এবং তাদের অবস্হার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে
(৬)জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিস্কার আদর্শ সামনে না রেখে কোনোরকম গণ আন্দোলন হতে পারেনা।
(৭)আওয়ামিলীগ ক্ষমতা আটকে রাখার জন্য রাজনীতি করে না। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে আইন করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারত।
(৮)আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দু:খিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি?
(৯)যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতূল্য
(১০)সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
(১১)আমলা নয় মানুষ সৃষ্টি করুন
(১২)আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে
(১৩)এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
(১৪)আমার দেশ স্বাধীন দেশ। ভারত হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, গ্রেট ব্রিটেন হোক কারো এমন শক্তি নাই যে, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে।
(১৫)দেশের সাধারণ মানুষ, যারা আজও দু:খী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসি-কান্না সুখ-দু:খকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি।
(১৬)অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
(১৭)এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে।
(১৮)বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা
(১৯)আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না।
(২০)সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি।
(২১)বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়! একইভাবে বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দু:খ দূর্দশার জন্য দায়ী।
(২২)ধর্মপ্রাণ বাঙ্গালী মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে; কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না এ ধারণা অনেকেরই হয়েছিল। জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নতি।
(২৩)আমরা গণতন্ত্র চাই, কিন্তু উসৃঙ্খলা চাই না, কারও বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেও চাই না।অথচ কোনো কাগজে লেখা হয়েছে মুসলমানকে রক্ষা করার জন্য সংঘবদ্ধ হও। যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চায় তাহলে তা কি আপনারা সহ্য করবেন?
(২৪)আন্দোলন গাছের ফল নয়। আন্দোলন মুখ দিয়ে বললেই করা যায় না।আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করতে হয়। আন্দোলনের জন্য আদর্শ থাকতে হয়। আন্দোলনের জন্য নি:স্বার্থ কর্মী হতে হয়। ত্যাগী মানুষ থাকা দরকার। আর সর্বোপরি জনগণের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ সমর্থন থাকা দরকার।
(২৫)এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।
২৬)ব্ল্যাকমার্কেটিং কারা করে? যাদের পেটের মধ্যে দুই কলম বিদ্যা রয়েছে তারাই ব্ল্যাকমার্কেটিং করে। স্মাগলিং কারা করে? যারা বেশি লেখাপড়া করেছে তারাই করে। হাইজাকিং কারা করে? যারা বেশি লেখাপড়া শিখছে তারাই করে। ইন্টারন্যাশনাল স্মাগলিং তারাই করে। বিদেশে টাকা রাখে তারাই। আমরা যারা শিক্ষিত, আমরা যারা বুদ্বিমান, ওষুধের মধ্যে ভেজাল দিয়ে বিষাক্ত করে মানুষকে খাওয়াই তারাই। নিশ্চয়ই গ্রামের লোক এসব পারে না, নিশ্চয়ই আমার কৃষক ভাইরা পারে না। নিশ্চয়ই আমার শ্রমিক ভাইরা পারে না।
(২৭)মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে
(২৮)এ প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কাঁটা বলে মনে হয়। আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দু:খী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারবো না।
(২৯)পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। যদি কেউ বলে যে, ধর্মীয় অধিকার খর্ব করা হয়েছে, আমি বলব ধর্মীয় অধিকার খর্ব করা হয়নি। সাড়ে সাত কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করার ব্যবস্হা করেছি। কেউ যদি বলে গণতান্ত্রিক মৌলিক অধিকার নাই, আমি বলব সাড়ে সাত কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যদি গুটিকয়েক লোকের অধিকার হরণ করতে হয়, তা করতেই হবে।
(৩০)আওয়ামিলীগ ও তার কর্মীরা যে কোনো ধরণের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। আওয়ামিলীগের মধ্যে অনেক নেতা ও কর্মী আছে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে; এবং তারা জানে সমাজতন্ত্রের পথই একমাত্র জনগণের মুক্তির পথ। ধনতন্ত্রবাদের মাধ্যমে জনগণকে শোষণ করা চলে। যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারা কোনদিন কোনো রকমের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে পারে না। তাদের কাছে মুসলমান, হিন্দু, বাঙ্গালী, অবাঙ্গালী সকলেই সমান।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় শেখ মুজিবুর রহমানের উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
বিখ্যাত ব্যাক্তিদের উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো বিখ্যাত ব্যাক্তিদের উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
শুরু হল একটি অন্ধকার দীর্ঘ রাত। মানুষের সঙ্গে পশুদের একটা বড় পার্থক্য আছে। পশুরা কখনো মানুষদের মত হৃদয়হীন হতে পারে না। পঁচিশে মার্চের রাতে হৃদয়হীন একদল পাকিস্তানী মিলিটারি এ শহর দখল করে নিল। তারা গুড়িয়ে দিল রাজারবাগ পুলিশ লাইন। জগন্নাথ হল ও ইকবাল হলের প্রতিটি ছাত্রকে গুলি করে মারল। বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে হত্যা করল শিক্ষকদের। বস্তিতে শুয়ে থাকা অসহায় মানুষদের গুলি করে মেরে ফেলল বিনা দ্বিধায়। বাঙালীদের বেঁচে থাকা না থাকা কোন ব্যাপার নয়। এরা কুকুরের মত প্রাণী, এদের মৃত্যুতে কিছুই যায় আসে না। এদের সংখ্যা যত কমিয়ে আনা যায় ততই মঙ্গল। এদের মেরে ফেল। এদের শেষ করে দাও। এক রাতে এ শহর মৃতের শহর হয়ে গেল। অসংখ্য বাবা তাঁদের ছেলেমেয়েদের কাছে ফিরে গেল না। অসংখ্য শিশু জানল না বড় হয়ে ওঠা কাকে বলে। বেঁচে থাকার মানে কি? [পঁচিশে মার্চ রাতের বর্ণনা]
শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি —এরিস্টটল।
শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল । —টিপু সুলতান
সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর। —ভলতেয়ার
সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা । —জে এবট
সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় — বেকেন বাওয়ার
সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই —রবীন্দ্রনাথ ঠাকুর
হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট । কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়। — পীথাগোরাস
“শ্রম বিনা শ্রী হয় না” – উপনিষদ।
“স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল” – জন মিল্টন।
“বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা” – রবীন্দ্রনাথ ঠাকুর।
“যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন” – ভারতচন্দ্র রায়।
“ভুলিও না তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত” – স্বামী বিবেকানন্দ।
“সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না” – স্বামী বিবেকানন্দ।
“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” – চন্ডীদাস।
“মানুষের জীবনে শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ” – রুশো।
“শিক্ষা দানের কাজ বাগানের মালীর মত” – রুশো।
“যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না” – হুমায়ূন আহমেদ।
“অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না” – জন বেকার।
“সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন” – মার্ক টোয়াইন।
“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন” – রবীন্দ্রনাথ ঠাকুর।
“তুমি যদি কোন লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো” – লেলিন।
“বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে” – মিল্টন।
“আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই” – প্রমথ চৌধুরী।
“জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই” – পবিত্র গীতা।
“সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ” – হযরত আলী (রাঃ)।
“যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য” – আলেকজান্ডার।
“এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা, তাদের জন্যই পৃথিবী ধংস হবে” – আইনস্টাইন।
“নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে”
“একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভাল কাজ করে জীবকে সুন্দর করা যায় না”
আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে – সলোন
প্রয়োজন আইনের তোয়াক্কা করে না – বেন্জ্ঞামিন ফ্রাঙ্কলিন
অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে – ক্যাম্বেল
দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে – হাফিজ
কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত – অলিবার গোল্ডস্মিথ।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় বিখ্যাত ব্যাক্তিদের উক্তি বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
আইনস্টাইনের বিখ্যাত উক্তি– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো আইনস্টাইনের বিখ্যাত উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
দেখুন তারের টেলিগ্রাফ হলো একটা অনেক অনেক লম্বা বিড়ালের মতো। আপনি নিউ ইয়র্কে ওর লেজ ধরে টান দেবেন আর ও লস এঞ্জেলেসে মিউ মিউ করে উঠবে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? আর বেতারও ঠিক এইভাবেই কাজ করে। আপনি এইখানে বসে সিগনাল পাঠাচ্ছেন আর ওরা ওইখানে বসে সেটা গ্রহণ করছে। শুধু একমাত্র পার্থক্যটা হলো, এখানে কোন বিড়ালই নেই।
পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়।
যখন কোন কোন লোক সুন্দরী মেয়ের সঙ্গে এক ঘণ্টা কাটায় তখন মনে হয় যেন এক মিনিট গেলো। কিন্তু সেই লোকটিকেই এক মিনিটের জন্যে গরম চুল্লির উপর বসিয়ে দিলে তার কাছে মনে হবে একঘণ্টারও বেশি সময় গেলো। এটিই আপেক্ষিক তত্ত্ব।
তত্ত্বগতভাবে, তত্ত্বীয় আর ব্যবহারিক দিকটা একই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তারা এক নয়।
একটি টেবিল, চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কী দরকার?
কল্পনা জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঈশ্বরের আগে আমরা সবাই সমান বুদ্ধিমান এবং সমান নির্বোধ ছিলাম।
মানুষের প্রেমে পড়ার জন্যে মধ্যাকর্ষণ দায়ী নয়।
ঘটনার সঙ্গে যদি তত্ত্ব না-মেলে তাহলে ঘটনাকে পাল্টাও।
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আয়কর বোঝা।
একমাত্র মূল্যবান জিনিস হলো প্রজ্ঞা।
আমি কখনোই ভবিষ্যত নিয়ে ভাবিনি, এটা যথেষ্ট দ্রুত চলে আসে।
অনেক সময় কেউ কেউ কিছু না পেয়েও সব কিছু দেয়।
যে কখনো ভূল করেনি সে কখনো নতুন কোন কিছুর চেষ্টাও করেনি।
সব কিছু যতোটা সম্ভব সরল করা উচিত, তবে একদম সরল নয়।
বিজ্ঞান খুব সুন্দর জিনিস যদি এর থেকে কাউকে উপার্জন করতে না হয়।
তোমার অংকের সমস্যা নিয়ে দুঃশ্চিন্তা করো না, আমি নিশ্চয়তা দিচ্ছি আমার সমস্যা আরও অনেক বেশি।
চিন্তাশক্তি করার ক্ষমতা থাকা মেধার শক্তি থেকেও বেশী প্রয়োজনীয়। মেধা সাধারণত সামান্য বিষয়েই সীমাবদ্ধ থাকে।
আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে তবে শততম বারে আমি সফল হয়েছি।
সমস্ত কঠিন আর সমস্যার মাঝেই লুকিয়ে থাকে সেরা সুযোগটি।
মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ-ব্যক্তিত্বের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয়।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় আইনস্টাইনের বিখ্যাত উক্তি বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
একুশে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের এই দিনে যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আমরা গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করি। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, প্রভাতফেরিতে অংশ নিই এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করি।
এই দিনে অনেকেই একুশে ফেব্রুয়ারি উক্তি, ২১ ফেব্রুয়ারি স্ট্যাটাস, ক্যাপশন এবং ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি খুঁজে থাকেন।
আপনাদের জন্য এখানে একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু সুন্দর, আবেগপূর্ণ ও অর্থবহ বাংলা উক্তি সংগ্রহ করা হয়েছে।
ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করতে পড়তে পারেন আবদুল গাফফার চৌধুরীর লেখা একুশের গান – আবদুল গাফফার চৌধুরী।
১. “বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের আবেগ, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের প্রতীক।”
২. “যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
৩. “একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায়, মাতৃভাষার প্রতি ভালোবাসা কখনো মুছে যায় না।”
৪. “বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার হৃদয়ের ভাষা।”
৫. “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের এক অমূল্য অধ্যায়।”
৬. “মাতৃভাষাকে ভালোবাসা মানে নিজের শিকড়কে ভালোবাসা।”
৭. “একুশের চেতনা বেঁচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে।”
৮. “ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস আমাদের গর্বিত করে।”
৯. “বাংলা ভাষার প্রতিটি শব্দে মিশে আছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য।”
১০. “একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে।”
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষা শহীদদের স্মরণে স্ট্যাটাস প্রকাশ করতে পারেন।
স্ট্যাটাস ১
আজ মহান একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্ট্যাটাস ২
একুশ মানে মাথা নত না করা। একুশ মানে অধিকার আদায়ের সংগ্রাম। একুশ মানে মাতৃভাষাকে হৃদয় দিয়ে ভালোবাসা।
স্ট্যাটাস ৩
বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষায় প্রথম কথা বলতে শিখেছি, প্রথম স্বপ্ন দেখতে শিখেছি। মহান একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
স্ট্যাটাস ৪
শহীদ মিনারের প্রতিটি ফুল যেন আমাদের মনে করিয়ে দেয়, ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয়।
স্ট্যাটাস ৫
মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু একটি দিনের জন্য নয়। বছরের প্রতিটি দিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার করি।
১. একুশ আমার গর্ব, বাংলা আমার পরিচয়।
২. ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
৩. বাংলা আমার প্রাণের ভাষা।
৪. একুশের চেতনা থাকুক হৃদয়জুড়ে।
৫. মাতৃভাষার জন্য ভালোবাসা আজীবন।
৬. শ্রদ্ধায় স্মরণ করি ভাষার বীর সন্তানদের।
৭. একুশ মানে আত্মত্যাগের ইতিহাস।
৮. হৃদয়ে বাংলা, চেতনায় একুশ।
৯. ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের অহংকার।
১০. শহীদদের স্মৃতি অমলিন থাকুক।
১১. বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।
১২. ভাষার জন্য ভালোবাসা, শহীদদের জন্য শ্রদ্ধা।
১৩. একুশের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
১৪. বাংলা আমার শিকড়, বাংলা আমার ভালোবাসা।
১৫. মাতৃভাষার প্রতি শ্রদ্ধা হোক প্রতিদিনের অঙ্গীকার।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতি বাঙালির হৃদয়ে অমলিন।
১. “তোমাদের আত্মত্যাগের ইতিহাস আমাদের প্রতিটি প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার শিক্ষা দেবে।”
২. “ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের ঋণ কখনো শেষ হওয়ার নয়।”
৩. “শহীদ মিনারের নীরবতা আজও মনে করিয়ে দেয় একুশের বেদনাময় ইতিহাস।”
৪. “ভাষা শহীদদের স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজের ভাষাকে ভালোবাসা।”
৫. “তোমরা নেই, কিন্তু তোমাদের আত্মত্যাগের স্মৃতি বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে।”
৬. “বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আমাদের আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ।”
৭. “একুশের শহীদদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের চিরস্মরণীয় অধ্যায়।”
৮. “ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা শুধু ফুল দেওয়ায় সীমাবদ্ধ নয়, ভাষার যথাযথ চর্চার মধ্যেও সেই শ্রদ্ধা প্রকাশ পায়।”
ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করতে বাঙালির হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে একুশের গান। গানটি ভাষা আন্দোলনের স্মৃতি ও আবেগকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছে।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
এই দিবসের অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন মাতৃভাষার মর্যাদা, ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা।
১. “প্রতিটি মাতৃভাষা একটি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে।”
২. “নিজের মাতৃভাষাকে ভালোবাসার পাশাপাশি অন্যের ভাষাকেও সম্মান করতে শিখি।”
৩. “পৃথিবীর প্রতিটি ভাষা মানবসভ্যতার অমূল্য সম্পদ।”
৪. “ভাষার বৈচিত্র্য পৃথিবীর সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”
৫. “মাতৃভাষায় শিক্ষা মানুষের চিন্তা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
৬. “একটি ভাষা হারিয়ে যাওয়া মানে একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাওয়া।”
৭. “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শেখায়, সব ভাষারই মর্যাদা রয়েছে।”
৮. “নিজের ভাষাকে ভালোবাসি, পৃথিবীর সব মাতৃভাষাকে সম্মান করি।”
১. বাংলা আমার অহংকার।
২. একুশ আমার চেতনা।
৩. মাতৃভাষা আমার পরিচয়।
৪. ভাষা শহীদদের ভুলব না।
৫. একুশ মানে আত্মমর্যাদা।
৬. বাংলা হৃদয়ের ভাষা।
৭. ভাষার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।
৮. একুশের স্মৃতি অমলিন।
৯. শ্রদ্ধায় স্মরণ করি শহীদদের।
১০. ভাষার ভালোবাসা চিরন্তন।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়। পূর্ব বাংলার মানুষের প্রধান ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে ওঠে।
১৯৪৮ সাল থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগঠিত হতে থাকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন। ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের হলে পুলিশ গুলি চালায়।
এতে কয়েকজন আন্দোলনকারী নিহত হন। পরবর্তী সময়ে ভাষা আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে বাংলা ও উর্দু রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়।
ভাষা আন্দোলন বাঙালির জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে এই চেতনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকেও প্রভাবিত করে।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের আনন্দ নিয়ে আরও পড়তে পারেন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের স্ট্যাটাস ও শুভেচ্ছা।
একুশে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটি আমাদের মাতৃভাষার অধিকার, আত্মমর্যাদা এবং সাংস্কৃতিক পরিচয়ের কথা মনে করিয়ে দেয়।
ভাষা আন্দোলন শুধু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি বাঙালির রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও ভূমিকা রেখেছিল।
একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায়, নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। পাশাপাশি অন্য মানুষের ভাষা ও সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে।
ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় দিবস সম্পর্কে জানতে BanglaQuote-এর দিবস বিষয়ক উক্তি ও স্ট্যাটাস বিভাগটি দেখতে পারেন।
আজ মহান একুশে ফেব্রুয়ারি।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ সংগ্রাম করেছেন এবং কত মানুষ আত্মত্যাগ করেছেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
তাঁদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, নিজের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ।
আসুন, শুধু একুশে ফেব্রুয়ারি নয়, বছরের প্রতিটি দিন বাংলা ভাষাকে ভালোবাসি এবং তার যথাযথ চর্চায় যত্নবান হই।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
ভাষা আন্দোলনের পরিচিত শহীদদের মধ্যে রয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর।
মাতৃভাষার মর্যাদা রক্ষা, অধিকার সম্পর্কে সচেতনতা, আত্মমর্যাদা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা একুশে ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ শিক্ষা।
বাংলা ভাষা, জাতীয় ইতিহাস এবং বিশেষ দিবস নিয়ে আরও লেখা পড়তে পারেন—
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
এই লেখায় একুশে ফেব্রুয়ারি উক্তি, ২১ ফেব্রুয়ারি স্ট্যাটাস, ক্যাপশন, ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কিছু অর্থবহ কথা তুলে ধরা হয়েছে।
আশা করি, উক্তি ও স্ট্যাটাসগুলো আপনার অনুভূতি প্রকাশে সাহায্য করবে।
মহান একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মেয়েদের নিয়ে উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো মেয়েদের নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
কিছু মেয়ের কারণে, যেমন আপনার জীবন সুন্দর হচ্ছে। আবার এই মেয়ের কারনেই, কেউ হচ্ছে মানসিক রোগী।- সাজু
মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম।- রবীন্দ্রনাথ
তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লডাই করে,মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে।চোখের জল আর ধৈর্য ছাড়া আর তো কিছু সম্বল নেই তাদের। -রবীন্দ্রনাথ ঠাকুর।
মেয়েদের মধ্যে অনেক সুন্দরী মেয়েলোক পাওয়া যায়,কিন্তু নির্ভুল মেয়েমানুষ পাওয়া কঠিন।- ভিক্টর হুগো।
মেয়ে চরিত্রই তাই, যখন আমরা ভালোবাসতে যাই তখন তারা ভালোবাসে না, যখন তারা প্রেম জানাতে আসে তখন আমরা তাদের ভালোবাসি না।- সেরভেনটিস।
মেয়ে মানুষ ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোন মতে তাকে বিশ্বাস করবে না।- শ্রীরামকৃষ্ণ।
মেয়েরা হচ্ছে বিধাতার আজব সৃষ্টি। – অবধৃত।
মেয়েরা খুব সহজে কাঁদতে পারে,কোনটা আসল কোনটা নাটকীয় বোজা বড়ই কঠিন।- সাজু
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় মেয়েদের নিয়ে উক্তি বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
➢ কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।- হুমায়ুন আহমেদ
➢ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ – কাজী নজরুল ইসলাম
➢ চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।- কাজী নজরুল ইসলাম
➢ বল বীর-বল উন্নত মম শির! শির নেহারী’ আমারি নতশির, ওই শিখর হিমাদ্রীর – কাজী নজরুল ইসলাম
➢ বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।- এ পি জে আবদুল কালাম
কিছু হলেই আমরা বলি, এই ১১ জন ১৬ কোটি মানুষের প্রতিনিধি। আন্দাজে! তিন কোটি লোকও হয়ত খেলা দেখেন না। দেখলেও তাদের জীবন-মরণ খেলায় না। মানুষের প্রতিনিধিত্ব করেন রাজনীতিবিদেরা, তাদের স্বপ্ন ভবিষ্যত অন্য জায়গায়। এই ১১ জন মানুষের ওপর দেশের মানুষের ক্ষুধা, বেঁচে থাকা নির্ভর করে না। দেশের মানুষকে তাকিয়ে থকতে হবে একজন বিজ্ঞানী, একজন শিক্ষাবিদের দিকে–মাশরাফি বিন মর্তুজা
➢ ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই – কাজী নজরুল ইসলাম
➢ অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দুর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ। – হুমায়ুন আহমেদ
➢ পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। – হুমায়ুন আহমেদ ➢ তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো।আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না | – হুমায়ুন আহমেদ
➢ প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে।- হুমায়ুন আহমেদ
➢ মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা।- হুমায়ুন আহমেদ
➢ মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মত মনে লেগে থাকে… ব্যথা দেয় না,অস্বস্তি দেয়….- হুমায়ুন আহমেদ
➢ যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়।- হুমায়ুন আহমেদ
➢ মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ”- হুমায়ুন আহমেদ
➢ দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লিখা থাকে!- হুমায়ুন আহমেদ
➢ মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা।- হুমায়ুন আহমেদ
➢ ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।- হুমায়ুন আহমেদ
আমি ক্রিকেটার, একটা জীবন কি বাঁচাতে পারি? একজন ডাক্তার পারেন। কই, দেশের সবচেয়ে ভালো ডাক্তারের নামে কেউ তো একটা হাততালি দেয় না! তাদের নিয়ে মিথ তৈরি করুন, তারা আরও পাঁচজনের জীবন বাঁচাবেন। তারাই তারকা। তারকা হলেন লেবাররা, দেশ গড়ে ফেলছেন। ক্রিকেট দিয়ে আমরা কি বানাতে পারছি? একটা ইটও কি ক্রিকেট দিয়ে বানানো যায়? একটা ধান জন্মায় ক্রিকেট মাঠে? যারা ইট দিয়ে দালান বানায়, কারখানায় ওটা-ওটা বানায় বা ক্ষেতে ধান জন্মায়, তারকা হলেন তারা–মাশরাফি বিন মর্তুজা নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় । –রবীন্দ্রনাথ ঠাকুর
➢ মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না।- এ পি জে আবদুল কালাম
➢ তরুণদের নতুন চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। তবেই তারুণ্যের জয় হবে।- এ পি জে আবদুল কালাম ➢ এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার। কিন্তু আমি বিশ্বাস করি দুই দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞানচর্চা শুরু হবে। আর তখন আমরা জ্ঞানবিজ্ঞানে জাপানিদের মতো এগিয়ে যাব।- এ পি জে আবদুল কালাম
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।–রবীন্দ্রনাথ ঠাকুর
➢ পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।–রবীন্দ্রনাথ ঠাকুর
➢ জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না –স্বামী বিবেকানন্দ
➢ ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত । –রবীন্দ্রনাথ ঠাকুর
➢ প্রত্যেকটা মন আর একটা মনকে খুজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অণ্যের মনে ভাবিত করিবার জন্য।–রবীন্দ্রনাথ ঠাকুর
➢ আপনার সম্পর্কে একটা ম্যুভিতে কি বলা হল কিংবা আপনি কী বলছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কী করেছেন, সবাই সেটি দেখতে চায়।–মার্ক জাকারবার্গ
➢ যদি আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ কিংবা বিশ্বের কল্পনা করতে না পারি, তাহলে তা কখনোই সত্যি হবে না। সে জন্য আমাদের একটি গন্তব্য দরকার, একটি নির্দেশনা দরকার। তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। তোমার প্রযুক্তি, যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে–ড. মুহাম্মদ ইউনূস
➢ ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।– এ পি জে আব্দুল কালাম
➢ লা কখনও একটা দেশের প্রধান আলোচনায় পরিণত হতে পারে না। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যা সমাধান বাকি। সেখানে ক্রিকেট নিয়ে পুরো জাতি, রাষ্ট্র এভাবে এনগেজ হতে পারে না। আজকে আমাদের সবচেয়ে বড় তারকা বানানো হচ্ছে, বীর বলা হচ্ছে, মিথ তৈরি হচ্ছে। এগুলো হলো বাস্তবতা থেকে পালানোর ব্যাপার–মাশরাফি বিন মর্তুজা
➢ আমি বলি, এই যারা ক্রিকেটে দেশপ্রেম দেশপ্রেম বলে চিৎকার করে, এরা সবাই যদি একদিন রাস্তায় কলার খোসা ফেলা বন্ধ করত, একটা দিন রাস্তায় থুথু না ফেলত বা একটা দিন ট্রাফিক আইন মানত, দেশ বদলে যেত। এই প্রবল এনার্জি ক্রিকেটের পেছনে ব্যয না করে নিজের কাজটা যদি সততার সঙ্গে একটা দিনও সবাই মানে, সেটাই হয় দেশপ্রেম দেখানো। আমি তো এই মানুষদের দেশপ্রেমের সংজ্ঞাটাই বুঝি না–মাশরাফি বিন মর্তুজা
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় লাইফ চেইঞ্জ উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
টমাস আলভা এডিসনের উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো টমাস আলভা এডিসনের উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
আমি আমার জীবনে একদিনও কাজ করিনি, এইসবই মনোরঞ্জন ছিল।- টমাস আলভা এডিসন
জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝেননা যে, যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিলো।- টমাস আলভা এডিসন
শরীর,নিজের অসংখ্য কোষ বা বাসিন্দাদের দ্বারা তৈরী একটা সম্প্রদায়। – টমাস আলভা এডিসন
আমরা কোনো জিনিসের, একটা শতাংশের ১০ লক্ষ্য ভাগের সম্বন্ধেও কিছুই জানিনা।- টমাস আলভা এডিসন
মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। – টমাস আলভা এডিসন
যেকোনো জিনিস যেটা বেচা যাবেনা,সেটাকে আমি আবিষ্কার করতে চাইবো না। সেটার বিক্রি হওয়া উপযোগিতার প্রমাণ, আর উপযোগীতাই হলো সাফল্য। – টমাস আলভা এডিসন
আমি সবচেয়ে বড় খুশি আর নিজের উপহার পাই সেই কাজে, যাকে দুনিয়া সফলতা বলে।- টমাস আলভা এডিসন
বমি অসফল হয়নি,আমি শুধু ১০০০০ এমন সব উপায় খঁুজে বার করেছিলাম যেটা কাজ করেনা।- টমাস আলভা এডিসন
উদ্ভাবনের জন্য,আপনার একটা ভালো কল্পনা আর অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তুপের প্রয়োজন। – টমাস আলভা এডিসন
কারো অতিত জেনোনা, বর্তমান কে জানো এবং সে জানাই যথার্থ।- টমাস আলভা এডিসন
তারা সব কিছুই প্রাপ্ত করতে পারে, যারা অপেক্ষা করার বদলে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যেতে পারে।- টমাস আলভা এডিসন
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় টমাস আলভা এডিসনের উক্তি- বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
নেলসন ম্যান্ডেলার উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো নেলসন ম্যান্ডেলার উক্তি ও বানী। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই।
যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়, মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালবাসার জন্ম হয়।
সাহসী মানুষের শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয়।
পেছন থেকে নেতৃত্ব দাও- আর সাথে অন্যদের বিশ্বাস দাও যে নেতার আছে সম্মুখসারিতে।
সবসময়, যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।
সম্মান তাদের প্রাপ্য, যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক।
শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়।
যখন একজন মানুষ বিবেচনা করা যে নিজ জাতি এবং স্বদেশের প্রতি সে তার দায়িত্ব পালন করেছে, তখন সে শান্তিতে মৃত্যু বরণ করতে পারে।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় নেলসন ম্যান্ডেলার উক্তি- বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
ভয় নিয়ে উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো ভয় নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় ভয় নিয়ে উক্তি বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ