জন্মঃ সুকুমার রায় ৩০ অক্টোবর, ১৮৮৭ খ্রিঃ তারিখে মসূয়া, ময়মনসিংহ, পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) এ জন্ম…
এক জন্ম – তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।